Advertisemen
https://ift.tt/3eLV5No
কৃষি স্বর্ণ লোণ প্রকল্প ( SBI AGRI GOLD LOAN ) । লোণ দেবে SBI ব্যাংক
How to apply SBI agricultural gold loan at lowest interest : কৃষকদের সুবিধার্থে কেন্দ্র সরকার বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছে । তাঁর মধ্যে অন্যতম হল এই কৃষি স্বর্ণ লোণ । এই প্রকল্পের মাধ্যমে অত্যন্ত স্বল্প সুদে লোণ দেবে SBI ব্যাংক ।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের বৃহত্তম ব্যাঙ্ক । কৃষকদের লোণ দেওয়ার ক্ষেত্রে এই ব্যাঙ্ক পথপ্রদর্শক হিসাবে কাজ করছে । এখনো পর্যন্ত ১ লক্ষ ২০ হাজার কোটি টাকার লোণ অনুমোদন করা হয়েছে । যার মাধ্যমে প্রায় ১ লক্ষের উপর কৃষক এবং তাদের পরিবার উপকৃত হয়েছেন । স্টেট ব্যাঙ্কের সারা দেশের গ্রাম এবং শহর জুড়ে প্রায় ১০৫০০ এর শাখা রয়েছে ।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কৃষি স্বর্ণ লোণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের লোণ দিয়ে থাকে ।এই প্রকল্পের মাধ্যমেও প্রায় ১ লক্ষের উপর কৃষক উপকৃত হয়েছেন । যদি কোন কৃষক এই প্রকল্পের সুবিধা পেতে চান তাহলে তাঁকে জমি সংক্রান্ত নথি দেখাতে হবে । এবং গয়না গচ্ছিত রাখার পরিবর্তে ব্যাঙ্ক থেকে লোণ পাবেন ।
SBI কৃষি স্বর্ণ লোণে অত্যন্ত স্বল্প সুদের হার । এবং এই লোণ অত্যন্ত কম সময়ের মধ্যে পাওয়া যায় । তাছাড়া সব ধরণের কৃষি উৎপাদনকে এই প্রকল্পের আওতায় রাখা হয়েছে ।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কৃষি স্বর্ণ লোণ ( AGRI GOLD LOAN SBI ) –
SBI এর এই প্রকল্পের মাধ্যমে একজন কৃষক তাঁর সোনার গয়না ব্যাঙ্কে গচ্ছিত রেখে তাঁর প্রয়োজন অনুসারে লোণ নিতে পারেন । সেই কৃষকের নামে কৃষি জমি থাকা বাধ্যতামুলক । লোণ নেওয়ার সময় আবদনকারীকে তাঁর কৃষি জমির দলিলের জেরক্স ব্যাঙ্কে জমা দিতে হবে ।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দুই ধরনের গোল্ড লোণ দিয়ে থাকে ।যথা –
১. এগ্রি গোল্ড লোণ বা কৃষি স্বর্ণ লোণ চাষবাসের জন্য । লোণের পরিমাণ ৩ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক ৭ % হারে সুদ নেওয়া হয় । এবং ৩ লক্ষের উপর হলে বাৎসরিক সূদের পরিমাণ হয় ৯.৯৫ % ।
২. মাল্টিপারপাস গোল্ড লোণ । এই লোণের ক্ষেত্রে বাৎসরিক সুদের পরিমান হয় ৯.৯৫ % ।
কৃষি স্বর্ণ লোণ ( SBI AGRI GOLD LOAN ) প্রকল্পের সুবিধা –
১. এই লোণ খুব সহজেই সোনার গয়না গচ্ছিত রেখে পাওয়া যায় ।
২. এই লোণ অত্যন্ত কম সময়ে পাওয়া যায় ।
৩. সুদের হার তুলনামুলক অনেক কম ।
৪. কোনরকম লুকায়িত চার্জ নেই ।
৫. লোণ পরিশোধের নিয়ম নমনীয় ।
কৃষি স্বর্ণ লোণ ( SBI AGRI GOLD LOAN ) প্রকল্পের সুবিধা পেতে কি কি ডকুমেন্ট লাগবে ?
১. কৃষকের ২ পাসপোর্ট সাইজ ফটো ।
২. আইডি প্রুফ হিসাবে আধার কার্ড , ভোটার কার্ড , প্যান কার্ড , ড্রাইভিং লাইসেন্স ।
৩. অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড , ভোটার কার্ড , পাসপোর্ট ।
৪. কৃষকের নামে চাষযোগ্য জমির দলিল ।
কৃষি স্বর্ণ লোণ ( SBI AGRI GOLD LOAN ) প্রকল্পের কিভাবে আবেদন করবেন ?
আপনি যদি কৃষক হন , এবং এই প্রকল্পের সুবিধা পেতে চান তাহলে আপনাকে আপনার নিকটবর্তী স্টেট ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে । এবং সেখানে যিনি লোণ অফিসার রয়েছেন তাঁর সাথে কথা বলতে হবে ।
আপনি অনলাইনেও এই প্রকল্পের সুবিধা পেতে সরাসরি আবেদন করতে পারেন । আবেদন করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন –
আপনার মতামত নীচে কমেন্ট করুন ।
খবরটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ । খবরটি শেয়ার করুন বন্ধুদের সাথে ।
CLICK HERE TO DOWNLOAD – BANGLA CALENDER 2020
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে “কর্মসাথী প্রকল্প” নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – CLICK HERE

আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন –

MOST IMPORTANT LINKS
শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে – CLICK HERE
To get updated in the English language – CLICK HERE
মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে – CLICK HERE
সব খবর সবার আগে পেতে – CLICK HERE
সাম্প্রতিক পোস্টসমূহ
-
কৃষি স্বর্ণ লোণ প্রকল্প ( SBI AGRI GOLD LOAN ) । লোণ দেবে SBI ব্যাংক
কৃষি স্বর্ণ লোণ প্রকল্প ( SBI AGRI GOLD LOAN ) । লোণ দেবে SBI ব্যাংক How to apply SBI agricultural gold loan at lowest interest : কৃষকদের সুবিধার্থে কেন্দ্র সরকার … -
কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে মুখ খুললেন এম.এইচ.আর.ডি মন্ত্রী রমেশ পোখরিয়াল
কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে মুখ খুললেন এম.এইচ.আর.ডি মন্ত্রী রমেশ পোখরিয়াল কলেজ ও বিশ্ব বিদ্যালয়ের পরীক্ষা হবে কি হবে না ! এই বিষয়ে জট কাটতেই চাইছে না । আজ এম.এইচ.আর.ডি … -
ব্রেকিংঃ করোনা আবহেও সরকারী কর্মচারীদের বেতন বেতন বাড়ানো হল এই রাজ্যে
ব্রেকিংঃ করোনা আবহেও সরকারী কর্মচারীদের বেতন বেতন বাড়ানো হল এই রাজ্যে করোনা ভাইরাস শুধু মানুষের শরীরে আঘাত হানেনি । আঘাত হেনেছে দেশের অর্থনীতিতেও । এই অবস্থায় দাড়িয়ে বিভিন্ন রাজ্যের … -
কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে না বললেন মুখ্যমন্ত্রী
কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে না বললেন মুখ্যমন্ত্রী CM Mamata Banerjee directed do not conduct university college exam for coronavirus pandemic situation : কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়া হবে … -
ব্যাঙ্কে আকাউন্ট থাকলে দেখুন পাল্টে যেতে পারে নিয়ম
ব্যাঙ্কে আকাউন্ট থাকলে দেখুন পাল্টে যেতে পারে নিয়ম Banking hours may be change in west bengal for coronavirus pandamic : করোনা পাল্টে দিয়েছে মানুষের জীবন ধারন পদ্ধতি । সমাজের …
The post কৃষি স্বর্ণ লোণ প্রকল্প ( SBI AGRI GOLD LOAN ) । লোণ দেবে SBI ব্যাংক appeared first on কর্মসাথী.
https://ift.tt/2QCdza3 July 20, 2020 at 01:02PM https://ift.tt/3eLV5No from কর্মসাথী https://ift.tt/2Cx7zvg
Advertisemen