-->

বন সহায়ক নিয়োগ পরীক্ষায় কিভাবে সফল হবেন ?

Advertisemen
https://ift.tt/3aq9ped
How to Success in Van Sahayak Exam West Bengal
How to Success in Van Sahayak Exam West Bengal

বন সহায়ক নিয়োগ পরীক্ষায় কিভাবে সফল হবেন ?

How to Success in Van Sahayak Exam West Bengal : আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন বন সহায়ক পরীক্ষায় ২০ লক্ষের উপর পরীক্ষার্থী আবেদন করেছেন । আপনারা এটাও জেনেছেন এই পরীক্ষায় বসার জন্য যোগ্যতা এইট পাশ হলেও আবেদন করেছেন পিএইডডি , এম.এস.সি  , এম.এ পাশ ছাত্র ছাত্রীরাও ।

একটি একবছরের চুক্তিভিত্তিক পোস্ট । বেতন সাকুল্যে দশ হাজার । নিয়োগ হবে মাত্র ২ হাজার । আর আবেদন পরেছে ২০ লক্ষের উপর ।

এই তথ্য একদিকে যেমন প্রমান করে আমাদের দেশ তথা রাজ্যের বর্তমান বেকারত্বের পরিস্থিতি একইসাথে আরও একটি দিক তুলে ধরছে সেটি হল পরীক্ষা কিন্তু মোটেই সহজ হবে না । কারন মনে রাখবেন আপনার প্রতিদ্বন্দ্বী একজন পিএইচডি পাশ ছাত্র বা ছাত্রী হতে চলেছে । সেইজায়গায় আপনার প্রস্তুতি বিশেষ না হলে কিভাবে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন !

আরও পড়ুনঃ সামান্য বিনিয়োগে এই ব্যবসাটি শুরু করুন , মাসে লক্ষ কোটি টাকা পর্যন্ত আয় করুন

এই আর্টিকেলে আমি চেষ্টা করব সেইসংক্রান্ত বিষয়েই কিছু গাইড করতে । কোন পরীক্ষায় সফল হতে গেলে সব থেকে আগে যেটি লাগবে সেটি হল সেই পরীক্ষাটি সম্বন্ধে সম্যক ধারনা ।

প্রথমে বুঝতে হবে পরীক্ষার নিয়োগ কি পদ্ধতিতে হবে ? তার কি সিলেবাস ? এবং সেইমত নিতে হবে প্রস্তুতি । তো চলুন জেনে নেওয়া যাক !

বন সহায়ক নিয়োগের শর্ত –

প্রথমেই আমরা এই বন সহায়ক নিয়োগ সম্পর্কিত কিছু বেসিক তথ্য জেনে নেবো । এই নিয়োগ সম্পূর্ণরুপে চুক্তিভিত্তিক ।

১. একবছরের চুক্তিতে প্রাথমিকভাবে নিয়োগ করা হবে । প্রয়োজনে পরবর্তীকালে এই সময় বারাতে পারে নিয়োগ কতৃপক্ষ ।

২. এই কাজের ক্ষেত্রে সরকারি চাকুরীজীবীরা যে বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন , তা কেউ পাবেন ন বা দাবীও করতে পারবেন না ।

৩. প্রতিমাসে ১০ হাজার টাকা করে সাম্মানিক পাওয়া যাবে ।

আরও পড়ুনঃ মোমবাতি তৈরির মেশিন কিনুন মাসে হাজার হাজার টাকা আয় করুন

৪. আপনার নিয়োগ পশ্চিমবঙ্গের যেকোনো জায়গায় হতে পারে । তবে সাধারনভাবে আপনি যে জেলায় বাস করেন সেই জেলাতে বা তার আশেপাশের জেলাতে আপনাকে নিয়োগ করা হবে । এর জন্য  অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন অনুসারে ভাগ করা হয়েছে । নিচে তার বিস্তারিত তথ্য দেওয়া হল ।

(ক) প্রেসিডেন্সি ডিভিশন – কলকাতা , হাওড়া , উত্তর-২৪-পরগনা , দক্ষিণ-২৪-পরগনা , নদীয়া ।

(খ) মেদিনীপুর ডিভিশন – পুরুলিয়া , বাঁকুড়া , ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর , পূর্ব মেদিনীপুর , পশ্চিম মেদিনীপুর ।

(গ) বর্ধমান ডিভিশন – বীরভূম , হুগলী , পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান ।

(ঘ) মালদা ডিভিশন – মালদা , মুর্শিদাবাদ , উত্তর দিনাজপুর , দক্ষিন দিনাজপুর ।

যদিও একটি বিষয় ভালোভাবে খেয়াল রাখতে প্রয়োজনে আপনার নিয়োগ পশ্চিমবঙ্গের যেকোনো প্রান্তে হতে পারে ।

আরও পড়ুনঃ কেক তৈরির মেশিন কিনুন মাসে হাজার হাজার টাকা আয় করুন

যোগ্যতা –

কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস এইট পাশ হতে হবে ।

বয়স – ২০২০ সালের জানুয়ারি মাস অনুসারে ১৮ থেকে ৪০ বছরের বয়স হতে হবে । সেই অনুসারে জন্ম তারিখ ০১/০১/১৯৮০ থেকে ৩১/১২/২০০১ এর মধ্যে হতে হবে । বয়সের উর্ধ্বসীমার ক্ষেত্রে SC এবং ST আবেদনকারীরা ৫ বছরের ছাড় পাবেন ।

নিয়োগ পদ্ধতি –

চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে নিয়োগ করা হবে ?

১. প্রাথমিকভাবে আপানাদের আবেদনপত্রগুলিকে প্রত্যেক জেলাভিত্তিক বাছাই করা হবে ।

২. আবেদন পত্রগুলি বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের নির্দিস্ট জেলার নিয়োগ কতৃপক্ষের তরফ থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন তথা ইন্টার্ভিউ এর জন্য ডাকা হবে । এখানে আপনার  সমস্ত ডকুমেন্ট তথা বয়স প্রমান পত্র , বাসিন্দা সার্টিফিকেট , পরিচয়পত্র যাচাই করা হবে ।

আরও পড়ুনঃ পপকর্ন তৈরির মেশিন কিনুন মাসে হাজার হাজার টাকা আয় করুন

৩.  এরপর নিয়োগ কতৃপক্ষের তরফ থেকে যোগ্য প্রার্থীদের পারসোনালিটি টেস্টের জন্য ডাকা হবে ।

পারসোনালিটি টেস্টে মোট পাঁচটি ক্ষেত্রে একশ নাম্বার থাকবে । নিচে সেই ক্ষেত্রগুলি এবং তাদের জন্য বরাদ্দ নম্বর উল্লেখ করা হল –

বিষয় বরাদ্দ নম্বর
বাংলা পড়তে পারা 30
বাংলা লিখতে পারা 30
ইংরাজি ও হিন্দি পড়তে পারা 10
সাধারন জ্ঞান (মৌখিক) 20
পারসোনালিটি ফিটনেস ফর ফরেস্ট্রি ওয়ার্ক 10
মোট 100 নম্বর

নিয়োগ বোর্ডে তিনজন সদস্য থাকবেন । তারা প্রত্যেকেই উপরের ১০০ নম্বর অনুসারে আবেদনকারীকে মূল্যায়ন করবেন । সর্বশেষে আবেদনকারী মোট ৩০০ নম্বরের ভিত্তিতে কত নম্বর পেয়েছেন সেটি দেখা হবে ।

এক্ষেত্রে যদি দুই বার তার বেশি ক্যান্ডিডেট একই নম্বর পেয়ে থাকেন তাহলে বেশি বয়সের আবেদনকারীকে বাছাই করা হবে । যদি বয়স এবং নম্বরও দুই বা তার বেশি আবেদনকারীর এক হয়ে যায় সেক্ষেত্রে যে আবেদনকারী জেনারেল নলেজ বা সাধারন জ্ঞানে বেশি নম্বর পেয়েছেন তাকে বাছাই করা হবে ।

আরও পড়ুনঃ একপয়সা বিনিয়োগ ছাড়াই এই ব্যবসাটি শুরু করুন

৪. এরপর প্রত্যেক সার্কেল অনুসারে কাট ওফ মার্কস অনুসারে যোগ্য প্রার্থীদের লিস্ট তৈরি করা হবে । এবং সেই সার্কেলে যত শুন্যপদ আছে রাঙ্ক অনুসারে তাদের ফাইনাল লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে ।

তাহলে আপনারা জেনে গেলেন কিভাবে নিয়োগ হবে । এবার তাহলে বন সহায়ক নিয়োগে সব থেকে  গুরুত্বপূর্ণ কোন বিষয়টি ? ভালো করে লক্ষ্য করুন ১০০ নম্বরের ক্ষেত্রে যে পাঁচটি ক্ষেত্র রাখা হয়েছে তার মধ্যে সব থেকে গুরুত্বপুর্ন হল জেনারেল নলেজ বা সাধারন । বাংলা , হিন্দি , ইংরাজি লিখতে বুঝতে সবাই পারেন । যেখানে দুইজন ক্যান্ডিডেটের পার্থক্য তৈরি করবে সেটি হল সাধারন জ্ঞান বা জেনারেল নলেজের ২০ নম্বর ।

এখন জেনারেল নলেজে ঠিক কি বিষয় থাকবে তার বিস্তারিত তথ্য নোটিফিকেশনে দেওয়া হয়নি । অর্থাৎ আপনাকে সব ধরনের জেনারেল নলেজের প্রস্তুতি নিতে হবে ।

কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছে জেনারেল নলেজে বিশেষ করে বন বা অরন্য বা পরিবেশ সংক্রান্ত বিষয়ের উপর জোর নিশ্চিতভাবেই দেওয়া হবে ।

এক্ষেত্রে জেনারেল নলেজ তো আপনারা পড়ছেনই তার সাথে পশ্চিমবঙ্গের অরন্য বা বন সংক্রান্ত তথ্য নিয়ে একটু পড়াশোনা বেশি করুন । এর বাইরে পরিবেশের উপর থেকে প্রশ্ন উত্তর বেশি করে পড়ুন । আপনাদের সুবিধার্থে কর্মসাথীর পক্ষ থেকে বন সহায়ক নিয়োগ গাইড নিয়ে একটি বই প্রকাশ করা হয়েছে । এখানে মূলত পরিবেশ থেকে সব থেকে গুরুত্বপূর্ণ ২৫০ এরও বেশি MCQ দেওয়া হয়েছে । দায়িত্ব নিয়ে বলতে পারি পরিবেশ সংক্রান্ত এই প্রশ্নগুলি আপনার অন্যান্য পরীক্ষাতেও বিশেষভাবে কাজে লাগবে । এরসাথে বইটিতে রয়েছে পশ্চিমবঙ্গের অরণ্য নিয়ে বিশেষ কিছু তথ্য । বইটি কিনতে চাইলে নিচের “BUY” বোতামে ক্লিক করুন । বিভিন্ন জায়গায় বই এর দাম ১০০ টাকার বেশি রাখা হয়েছে । আমরা আপনাদের সুবিধার্থে বইটির দাম রেখেছি মাত্র ৪৯ টাকা । আশাকরি বইটি বন সহায়ক নিয়োগ ছাড়াও অন্যান্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাজে লাগবে ।

বন সহায়ক নিয়োগ গাইড

মূল্য – ৪৯ টাকা

বিঃদ্রঃ – যদি আপনি Dailyshops.in থেকে বইটি কেনেন তাহলে সেই সাইটে রেজিস্ট্রেশন বাবদ দশ টাকা অতিরিক্ত পাবেন । এমনকি কেনার পর ৫ % ক্যাশব্যাক ও পাবেন । Dailyshops.in থেকে কেনার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন ।

মনে রাখবেন পরীক্ষার্থী ২০ লক্ষ হোক বা ২০ কোটি আপনার নিয়োগের জন্য দরকার মাত্র একটি সিট । এই কনফিডেন্স নিয়ে ইন্টার্ভিউ দিতে যাবেন । সকল পরিক্ষার্থীদের উদ্দেশ্য শুভেচ্ছা রইল !

The post বন সহায়ক নিয়োগ পরীক্ষায় কিভাবে সফল হবেন ? appeared first on কর্মসাথী.



https://ift.tt/2QCdza3 August 15, 2020 at 02:35PM https://ift.tt/3aq9ped from কর্মসাথী https://ift.tt/31PnE8m
Advertisemen

Disclaimer: Gambar, artikel ataupun video yang ada di web ini terkadang berasal dari berbagai sumber media lain. Hak Cipta sepenuhnya dipegang oleh sumber tersebut. Jika ada masalah terkait hal ini, Anda dapat menghubungi kami disini.
Related Posts
Disqus Comments
© Copyright 2017 NIOS NEWS - All Rights Reserved - Template Created by goomsite & Kaizen Template - Proudly powered by Blogger